Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৩ মে ২০২৬ | ০২:৪২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৩ মে ২০২৬ | ০২:৪২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক। 


মুরারিচাঁদ কলেজ-এর নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ ষোড়শ বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।


এর আগে তিনি এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে মুরারিচাঁদ কলেজ-এ প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৫ সালে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন লাভ করেন। সর্বশেষ সোমবার তিনি এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন।


প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের দায়িত্বও পালন করেছেন।


অধ্যক্ষ হিসেবে পদায়নের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ শুকরিয়া। মুরারিচাঁদ কলেজকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যাতে মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন, সেদিকেও লক্ষ্য রাখবো।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com