Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৩ মে ২০২৬ | ০২:৪২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ১৫ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৩ মে ২০২৬ | ০২:৪২ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক। 

সিলেট মহানগরীর জালালাবাদ থানা অধীন জালালাবাদ ইউনিয়ন এলাকায় ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।


শুক্রবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাদের আটক করা হয়।


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শামসুল হাবিব। তিনি বলেন, “ধর্ষণের অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”


ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com