Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৩ মে ২০২৬ · ০২:৩৮ পূর্বাহ্ন

সিলেটে ভয়াবহ রূপ নিচ্ছে হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

অনলাইন ডেস্ক। 

সিলেট বিভাগে হামের পরিস্থিতি আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’-এ এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশু হলো— নবীগঞ্জ উপজেলার আব্দুল মালিকের ৫ মাস বয়সী মেয়ে রাইসা, ছাতক উপজেলার ইশাক আলীর ৬ বছর বয়সী ছেলে আলী আফসান, দিরাই উপজেলার মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী মেয়ে মুসলিমা, সদরের ৪ বছর ২ মাস বয়সী শামিমা এবং সিলেট সদর এলাকার বাহরাম আহমেদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমেদ।

তাদের মধ্যে রাইসা ও আলী আফসান মারা যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ। মুসলিমা ও রাশেদ মারা যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ এবং শামিমার মৃত্যু হয় সুনামগঞ্জ সদর হাসপাতাল-এ।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৩ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুধু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই ভর্তি আছেন ৮০ জন রোগী।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com