Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২২ মে ২০২৬ | ০৩:০৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ঘরের আড়ার বাঁশে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর, শ্রীমঙ্গলে উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২২ মে ২০২৬ | ০৩:০৩ পূর্বাহ্ন


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে ঘরের সিলিংয়ের বাঁশে জড়িয়ে ঝুলন্ত অবস্থায় ১৪ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ পাওয়া গেছে।


বৃহস্পতিবার (২১ মে) সকালে খলিল মিয়ার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশে অজগর সাপ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে সাপটি দেখে মেরে ফেলার উদ্যোগ নিলেও স্থানীয় সচেতন কয়েকজন তা থেকে বিরত রাখেন।


পরবর্তীতে খবর দেওয়া হয় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। পরে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


উদ্ধারকৃত সাপটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করেন খলিল মিয়ার বাড়িতে।


বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন প্রায় ২২ কেজি।


পরে সাপটি শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com