Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ মে ২০২৬ · ০২:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে প্রত্যাগত অভিবাসীদের ড্রেস মেকিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক মাসব্যাপী ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং প্রশিক্ষণ কার্যক্রম সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) হবিগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. তাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যাগত অভিবাসীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে RAISE প্রকল্প ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন, প্রত্যাগত অভিবাসীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

হবিগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. তাজ উদ্দিন বলেন, প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com