Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
শান্তিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১ আহত ৩

সড়ক দুর্ঘটনায় থেমে গেল আব্দুল্লাহর জীবন, আহত ৩

২২ মে ২০২৬ • ০২:৪৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।


মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মাদ্রাসা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩৫)।


আহতরা হলেন জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ এবং হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ। অপর আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারের দিকে যাচ্ছিল। পথে মাদ্রাসা পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে মালবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।


স্থানীয়রা জানান, এর আগে গত শুক্রবার রাতেও একই সড়কের আস্তমা রাস্তার মুখ এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটায় কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ওলী উল্লাহ বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com