Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২২ মে ২০২৬ | ১২:৫৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে বিজিবির জনকল্যাণমূলক কর্মসূচি: উপকৃত ৭০০-এর বেশি মানুষ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২২ মে ২০২৬ | ১২:৫৭ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে নারী-কেন্দ্রিক বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২১ মে ২০২৬ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বিয়াবাইল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় জকিগঞ্জ উপজেলার হাফিজ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি। এছাড়া সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ থানার ওসি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩৫০ থেকে ৪০০ জন স্থানীয় মানুষ অংশ নেন।


সীমান্তবর্তী এলাকার অধিকাংশ মানুষের জীবিকা পাথর ও বালু উত্তোলনসহ শারীরিক শ্রমনির্ভর কাজের উপর নির্ভরশীল হওয়ায় নারীদের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ হিসেবে “আলোর পথে” কর্মসূচির আওতায় স্থানীয় স্কুল ও কলেজের তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ কর্মসূচিতে ২৫ থেকে ৩০ জন নারী ও তরুণ শিক্ষার্থীকে এলইডি বাল্ব উৎপাদন, বৈদ্যুতিক যন্ত্রাংশ সংযোজন এবং মৌলিক কারিগরি দক্ষতার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীদের ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজন বিজিবির এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে প্রশংসা করেন।


এছাড়া অনুষ্ঠানে সীমান্ত সচেতনতামূলক মতবিনিময় সভায় সীমান্ত আইন মেনে চলা, শূন্য রেখার কাছাকাছি অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকা এবং নারী ও শিশু পাচার, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়।


একই দিনে বিজিবি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পও পরিচালিত হয়। এতে সীমান্ত এলাকার প্রায় ৭১০ জন অসহায় ও বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।


বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন, নারী-কেন্দ্রিক বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com