Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | ১০:১২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে বোমা মেশিনে অবৈধ বালু উত্তোলন: ৩ জনের তিন মাসের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | ১০:১২ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বুধবার (২০ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে অভিযান পরিচালনা করেন সুনন্দা রায়।


অভিযানে অবৈধ ও অনুমোদনহীনভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমেদের ছেলে পারভেজ আহমেদ (২২), বশির আহমেদের ছেলে মোহাম্মদ স্বপন (২৩) এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের ছেলে সাদিক আহমেদকে (২৫) আটক করা হয়।


পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


এ বিষয়ে ইউএনও সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com