Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

২১ মে ২০২৬ • ০৯:৫৮ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জৈন্তাপুর থেকে পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের ১৮ মে  ৩৫৪ নং স্মারকের প্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ মে. থেকে ঈদের দিন পর্যন্ত সময়ের জন্য জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে অস্থায়ী পশুর হাট পরিচালনার লক্ষ্যে সিলমোহরকৃত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অস্থায়ী পশুর হাট হিসেবে নির্ধারণ করা হয়েছে চিকনাগুল বাজার। হাটটির কাঙ্ক্ষিত ইজারা মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫ হাজার টাকা এবং দরপত্র সিডিউলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।


দরপত্র সিডিউল বিক্রি, গ্রহণ ও জমাদানের স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জৈন্তাপুর, সিলেট। আগামী ২৩ মে ২০২৬ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত সিডিউল বিক্রি করা হবে। একই দিন সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত দরপত্র জমা নেওয়া হবে এবং সকাল ১১টায় উপস্থিত দরদাতাদের সামনে দরপত্র খোলা হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দরপত্র দাতাকে প্রস্তাবিত দরমূল্যের সম্পূর্ণ অর্থ যে কোনো তফসিলি ব্যাংকের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, জৈন্তাপুর, সিলেটের অনুকূলে জমা দিতে হবে। ইজারা প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইজারা মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর পরিশোধ করে রশিদ দাখিলের পর হাট স্থাপনের অনুমতি দেওয়া হবে।


ইজারা প্রদানের শর্তাবলীতে হাটের সীমানা নির্ধারণ, সরকার নির্ধারিত হারে টোল আদায়, পাকা রসিদ প্রদান, দৃশ্যমান স্থানে টোল চার্ট টানানো, স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ নিশ্চিত করা, জীবাণুনাশক ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম নিয়োগ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা এবং যানবাহন থেকে রাস্তায় পশু লোড-আনলোড নিষিদ্ধসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।


এ বিষয়ে সুনন্দা রায় বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট যেন সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিচালিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে হাট পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com