Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

২১ মে ২০২৬ • ০৪:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ টাকার বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বুধবার (২১ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও পান্থুমাই বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি, সাবান এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।


বিজিবি সূত্র জানায়, আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com