Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | ১২:৩০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

চারখাই উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সংকট চরমে: ডাক্তার ও ওষুধ সরবরাহের দাবিতে মন্ত্রী বরাবর স্মারকলিপি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | ১২:৩০ পূর্বাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি। 

সিলেটের বিয়ানীবাজার উপজেলাধীন চারখাই উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে কেন্দ্র করে দীর্ঘদিনের চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।


অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সংসদ সদস্য (সিলেট-৬) এর মাধ্যমে প্রেরিত ওই স্মারকলিপিতে দাবি করা হয়, চারখাই উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো এমবিবিএস (MBBS) মেডিকেল অফিসার নেই। ফলে সাধারণ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জরুরি রোগীদের ক্ষেত্রেও অনেক সময় হাসপাতাল থেকে ফেরত যেতে হচ্ছে।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ—এই চারটি থানার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা চারখাই এলাকায় একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র এটি। বৃটিশ আমলে স্থাপিত এই স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়।


এছাড়া স্বাস্থ্য কেন্দ্রটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভবনের সংস্কারের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় হাসপাতালটি নিজেই অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে, যা রোগীদের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।


স্মারকলিপিতে দাবি করা হয়েছে, এলাকাবাসীর মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে একজন নিয়মিত মেডিকেল অফিসার নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ভবনের সংস্কার কার্যক্রম গ্রহণ জরুরি।


সূত্র অনুযায়ী, বিষয়টি সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ে পূর্বেও লিখিতভাবে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।


এলাকাবাসীর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিনের এই স্বাস্থ্যসেবা সংকট নিরসন করবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com