Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২০ মে ২০২৬ | ১১:১৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে পিতার মুখোশে নরপশু: ১১ বছরের মেয়েকে একাধিকবার ধর্ষণ, অবশেষে গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২০ মে ২০২৬ | ১১:১৮ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছরের শিশু কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ঘিলাতৈল গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

আজ ২০ মে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করা হয়। এরপর সর্বশেষ গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি তার পিতার দ্বারা আবারও জোরপূর্বক ধর্ষণের শিকার হয়।


লোকলজ্জা ও ভয়ে চুপ না থেকে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।


জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২:টায় আটক পিতাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com