সিলেট প্রতিনিধি: মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু-কাউন্সিল ২০২৬ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ১২ মে সিলেটের মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্রু-কাউন্সিল ঘোষণা করা হয়। এতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত রোভারদের নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোভার স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে কলেজের স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামায়ুন কবির। সহ-সভাপতি পদে রয়েছেন রিহান আহমেদ, সানোয়ার হোসেন সানভী ও লিমা দাশ। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন পূজা দে। সহ-সম্পাদক হয়েছেন ইউসুফ মাহদি রাফি।
কোষাধ্যক্ষ হিসেবে জহির আহমেদ রাতুল, ডেন সংরক্ষক হিসেবে আবুল হোসেন শিপন এবং সহ-ডেন সংরক্ষক হিসেবে রুজিনা বেগম দায়িত্ব পেয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল রানা। প্রচার সম্পাদক নূর আহমদ এবং সহ-প্রচার সম্পাদক ফজলে রাব্বি হিমেল।
সাহিত্য ও প্রচারণা সম্পাদক হিসেবে রনি আহমদ এবং সহ-সাহিত্য ও প্রচারণা সম্পাদক মিলি বেগম দায়িত্ব পেয়েছেন।
রেকর্ড সংরক্ষক রেনেসা জ্যোতি, সহ-রেকর্ড সংরক্ষক ইফতেখার। ক্রীড়া সম্পাদক অমল দাস শ্রেষ্ঠ এবং সহ-ক্রীড়া সম্পাদক আবু বকর সিদ্দীক।
আলোকচিত্র সম্পাদক মাসুদ আহমদ এবং সহ-আলোকচিত্র সম্পাদক তাজুল ইসলাম।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত দেবনাথ, সায়মন, হালিমা আক্তার, আশিকুর রহমান এবং ফাহাদ আহমেদ।
ঘোষণা পত্রে স্বাক্ষর প্রদান করেন আরএসএল বৃন্দ, স্বাক্ষর সম্পাদক এবং সভাপতি ও অধ্যক্ষ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, রোভার স্কাউটের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও দেশপ্রেম জাগ্রত করতে তারা কাজ করবেন। পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে কলেজে রোভার স্কাউটিংয়ের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।