Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২০ মে ২০২৬ | ১০:৩৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন শিক্ষিকা নাজমা বেগম

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২০ মে ২০২৬ | ১০:৩৩ পূর্বাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ নাজমা বেগম উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (মহিলা) ২০২৬” হিসেবে নির্বাচিত হয়েছেন।


উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাব স্কাউট কার্যক্রমে বিশেষ অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।


দীর্ঘ প্রায় ২৯ বছরের শিক্ষকতা জীবনে নাজমা বেগম নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান করে আসছেন। তাঁর পেশাগত দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং কাব স্কাউট কার্যক্রমে নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তিনি “শিক্ষাপদক-২০২৬” অর্জন করেন।


অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাজমা বেগম বলেন, “এটি শুধু আমার একার অর্জন নয়; বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। মহান আল্লাহর অশেষ রহমত ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। উপজেলা শিক্ষা অফিস ও বাছাই কমিটির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জানার আগ্রহ ও শেখার উদ্দীপনাই তাঁকে প্রতিনিয়ত নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।


নাজমা বেগম মনে করেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, মোছাঃ নাজমা বেগম ১৯৭৬ সালের ১৬ জানুয়ারি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরেস্টারের সহধর্মিণী।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com