Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

১৯ মে ২০২৬ • ১১:৫৫ অপরাহ্ন

ঢাকা, ১৯ মে : বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।


বৈঠকে বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানো, সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, কৃষিপণ্য রপ্তানি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশবান্ধব শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ, উন্নত অবকাঠামো, দক্ষ জনশক্তি এবং রপ্তানিমুখী শিল্পের কারণে বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে।


বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com