Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে কল্যাণ সভায় জকিগঞ্জ থানার ওসি রাজ্জাক ‘শ্রেষ্ঠ ওসি’, এসআই মাসুদ পুরস্কৃত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।


সিলেটের পুলিশ কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন মুহাম্মদ আব্দুর রাজ্জাক। একই অনুষ্ঠানে মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পুরস্কার পেয়েছেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ।


মঙ্গলবার সিলেট পুলিশ লাইন্সস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিললুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।


সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডিআইজি জেলার শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।


এদিকে, তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় জকিগঞ্জ থানার পিএসএ খায়রুল ইসলাম-কেও সম্মাননা প্রদান করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com