Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

পরিবেশ সুরক্ষার শর্তে ফের চালুর আভাস, লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনে উচ্চ পর্যায়ের কমিটি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:

দীর্ঘদিন বন্ধ থাকা সিলেটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি সরেজমিন পরিদর্শন করেছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টায় কানাইঘাট সুরমা নদীর ঘাট থেকে নৌকাযোগে কোয়ারীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কমিটির আহ্বায়ক ও মোঃ মশিউর রহমান।


পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মোঃ সরওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ রবিউল ফয়সালসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


জানা গেছে, সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারীগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে পুনরায় ইজারা প্রদানের সম্ভাবনা যাচাইয়ে সরকার বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এর অংশ হিসেবেই লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করা হয়।


পরিদর্শনকালে সীমান্ত নদীতে পলি জমা, নদী ভাঙন, পরিবেশগত ঝুঁকি এবং পাথর উত্তোলনের সম্ভাব্য প্রভাবের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে।


এদিকে, কোয়ারী পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শ্রমিকরা দ্রুত লোভাছড়া পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবি জানান। তাদের ভাষ্য, সিলেটের পূর্বাঞ্চলের মানুষের অন্যতম প্রধান কর্মসংস্থানের উৎস এই পাথর কোয়ারী। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হলে সরকারের বিপুল রাজস্ব আয় হবে এবং লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।


এ বিষয়ে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, “বর্তমান সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com