Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৮ মে ২০২৬ | ০৩:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

উৎসবের আমেজে জমজমাট লাখাইয়ের বামৈ পশুর হাট

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৮ মে ২০২৬ | ০৩:৩৯ অপরাহ্ন



লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ,: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বামৈ পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, হাটের কেনাবেচাও ততই জমজমাট হয়ে উঠছে।


রবিবার হাটে গিয়ে দেখা যায়, স্থানীয় খামারি ও দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা দেশি ও উন্নত জাতের বিপুলসংখ্যক গরু নিয়ে হাটে এসেছেন। এবার ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি, আর এ ধরনের পশুর কেনাবেচাও হচ্ছে ভালো পরিমাণে। পাশাপাশি বড় সাইজের গরুর প্রতিও সৌখিন ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।


বিক্রেতারা জানান, গোখাদ্যের দাম বাড়ায় এবার পশু লালন-পালনের খরচ কিছুটা বেশি হয়েছে। তবে বাজারে ভালো দাম পাওয়ায় তারা সন্তুষ্ট। অন্যদিকে ক্রেতারা বলছেন, শুরুতে দাম কিছুটা বেশি মনে হলেও পর্যাপ্ত পশুর সরবরাহ থাকায় বাজেটের মধ্যেই কোরবানির পশু কিনতে পারছেন তারা।


বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাল টাকা শনাক্তকরণসহ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে।


সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে বামৈ পশুর হাটে কেনাবেচা চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, হাটের বেচাকেনা আরও বাড়বে এবং শেষ মুহূর্তে এটি আরও জমজমাট হয়ে উঠবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com