Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ভোটের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজের প্রমাণ দিয়েছে: প্রধান তথ্য অফিসার

সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে: প্রধান তথ্য অফিসার

১৮ মে ২০২৬ • ১২:৫২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক। 


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা-এ আয়োজিত এক সেমিনারে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন, “ভোটারের হাতের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী—তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে।”


শনিবার (১৬ মে) শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণমাধ্যমকর্মীদের ভাবনা” শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক কার্যক্রম ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।


তিনি আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি ইতিবাচক সাংবাদিকতার আহ্বান জানান।


সেমিনারে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন হাছিনা আক্তার, মো. ওয়ালিদুর রহমান এবং মঈনুল হাসান রতন।


অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com