Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৮ মে ২০২৬ | ১২:৪১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা রিপন বকস গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৮ মে ২০২৬ | ১২:৪১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক। 


মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ নেতা রিপন বকস-কে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।


দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।


মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে (এফআইআর নং- ৩৪, জিআর মামলা নং- ৩৪/৩২৪) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সাথী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে রিপন বকস-কে ২১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়।


গ্রেফতারকৃত রিপন বকস মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের মোঃ ফিরুজ বকসের ছেলে।


স্থানীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। এছাড়া হাইল হাওর এলাকায় মরহুম লুৎফুর রহমানের পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে। এ বিষয়ে আদালতের একাধিক রায় ও নিষেধাজ্ঞার বিষয়ও উল্লেখ করা হয়।


সূত্রে আরও জানা যায়, রিপন বকসের বিরুদ্ধে ২০২২ সালে দায়ের করা একটি হত্যা মামলার (জিআর-২৯/২২) প্রধান আসামি থাকার তথ্যও রয়েছে।


এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com