Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৮ মে ২০২৬ | ১২:২৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

“শিক্ষকদের সম্মান রক্ষায় সরকার আন্তরিক, বৈষম্য দূর হবে”— ছাতকে এমপি মিলনের আশ্বাস

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৮ মে ২০২৬ | ১২:২৫ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক | ছাতক


সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “আমরা আমাদের সন্তানদের শিক্ষকদের হাতে অর্পণ করি। শিক্ষকরাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আগামীর দেশ পরিচালনার জন্য প্রস্তুত করেন। সমাজে শিক্ষকরাই সবচেয়ে সম্মানিত ব্যক্তি।”


তিনি বলেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের শ্রম, ঘাম ও আন্তরিক অবদান জাতি কখনো ভুলবে না। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে আরও সচেতন ভূমিকা পালন করবেন।


শনিবার বিকেলে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ফান্ডে দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি উপজেলা পরিষদ এলাকায় শিক্ষকদের সভা-সমাবেশের জন্য একটি কক্ষ বরাদ্দের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


এমপি মিলন আরও বলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি মেধাবৃত্তি চালু করে প্রতি বছর বৃত্তি কার্যক্রম পরিচালনার উদ্যোগ প্রশংসনীয়। এ বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।


মাধ্যমিক শিক্ষকদের বৈষম্য ও পেনশন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক রয়েছে। বৈষম্য নিরসনে ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে তিনি বিষয়টি উত্থাপন করবেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুদু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দিদার চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম।


এছাড়া বক্তব্য দেন শিক্ষক সমিতির উপদেষ্টা মো. নাসির উদ্দিন, সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আহমদ, শিক্ষক আবু নোমান মো. মাশরুর, শংকর চন্দ্র চৌধুরী, কামাল উদ্দিন, কবিরুল ইসলাম, আবুল কাশেম মো. ফরিদ উদ্দিন, সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, মো. আবুল কালাম আজাদ, বিপ্লব কান্তি দাস, রেজাউল করিম, মনসুর আলী, সোহরাব হোসেন, গোলাম নবী রিপন, সাগর আহমদ ও মাসুদ রানাসহ অনেকে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমেদ, ছাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান এবং সমিতির উপদেষ্টা ফজলুল করিম বকুল।


এছাড়া প্রধান শিক্ষক আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, ছালেক মিয়া, আব্দুল গনি, আব্দুল ওয়াহাব, শেখ রবিউল ইসলাম, আজিজুল হক, কামাল উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com