Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৭ মে ২০২৬ | ১২:৫২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশ্বনাথে অপপ্রচারের অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সভা, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৭ মে ২০২৬ | ১২:৫২ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি। 


সিলেটের বিশ্বনাথ উপজেলা-এর ৫নং দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয় আরশ আলীর বাড়িতে গ্রামের বিশিষ্ট মুরব্বি নুরুল হক-এর সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর ধরে জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি থেকে আসা জুবেল-আজাদ গং ধনপুর গ্রামে বসবাস শুরু করার পর থেকে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়ে। বক্তাদের দাবি অনুযায়ী, গরু চুরি, মসজিদে চুরি, মাদক ব্যবসা, সরকারি জায়গা দখল, রাস্তাঘাটে হেনস্তা, মহিলাদের উত্ত্যক্ত করা এবং হাওরের পথে প্রতিবন্ধকতা তৈরির মতো কর্মকাণ্ড ঘটেছে।


তারা আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও ও মন্তব্য প্রচার করা হচ্ছে।


সভায় বলা হয়, ১৪ মে ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে মশাহিদ আলী নামে এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয় বলে দাবি করেন বক্তারা।


এছাড়া বক্তারা অভিযোগ করেন, চাউলধনী হাওরের পারসংলগ্ন এলাকায় টিনের বেড়া দিয়ে হাঁসের খামার স্থাপন করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগও তোলা হয়।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে অভিযুক্ত পক্ষের শামিম আহমদ বলেন, তারা প্রায় ৭-৮ বছর ধরে এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা। তিনি জানান, হাঁসের খামারের জন্য নির্মিত কাঠামোটি গ্রামবাসীর আপত্তি থাকলে সরিয়ে ফেলা হবে। পাশাপাশি তিনি নিজের নিরাপত্তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।


সভায় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com