সিলেটের শিবগঞ্জ লামাপাড়াস্থ সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বেড়ে ওঠা স্বপ্না আক্তারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে নবদম্পতিকে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং এসএমপি, সিলেট পুনাকের সভানেত্রী জনাবা সিদরাতুল মুনতাহা।
জানা যায়, স্বপ্না আক্তারকে একসময় সিলেট রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল। পরে সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তার দেখভাল ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার এবং পুনাক সভানেত্রী নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।