Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৭ মে ২০২৬ | ১২:১৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

নদী ভাঙন রোধ ও মানুষের নিরাপত্তায় সরকার নিরলসভাবে কাজ করছে — মন্ত্রী আরিফুল হক চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৭ মে ২০২৬ | ১২:১৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি। 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ এবং মানুষের জীবন-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


শনিবার (১৬ মে) সকালে গোয়াইনঘাটের তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ থেকে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুনঃখনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, খাল খনন কার্যক্রমসহ কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মৌলিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


তিনি আরও বলেন, নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যাতে দুর্যোগকালে মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারে।


উপজেলার শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি বলেন, শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার্থীদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মহাপরিচালক রাকিব আল হাফিজ এবং তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com