সিলেট জেলা পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬’ এবং ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
এসময় তিনি রঙিন বেলুন উড়িয়ে আনন্দঘন ও প্রতিযোগিতাপূর্ণ এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন বিদ্যালয়ের খুদে ফুটবলারদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রাণ ফিরে পায় স্টেডিয়াম প্রাঙ্গণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করবে।
মাঠের লড়াইয়ে অংশ নেওয়া সকল ক্ষুদে ফুটবলারের জন্য শুভকামনা জানানো হয়।