Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৬ মে ২০২৬ · ১১:৫৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, গুরুত্ব পেল জৈব কৃষি ও ডিজিটাল কৃষক কার্ড

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল, ২০২৬) কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জের সহযোগিতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। তিনি দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাজিবুল হাসান।

প্রশিক্ষণে সিলেট অঞ্চলে কৃষি তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা, মাটি ও ফসলের সুরক্ষায় জৈব সার ও জৈব বালাইনাশকের গুরুত্ব, কৃষকের সার্বিক সুরক্ষায় সমন্বিত ডিজিটাল পরিচয় কৃষক কার্ড, ফসল রক্ষায় রাসায়নিক বালাইনাশক ব্যবহারে সতর্কতা এবং কৃষি বিষয়ক ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপস ব্যবহারের বিষয়ে তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন টেকনিক্যাল পার্টিসিপেন্ট উম্মে ছালমা। ডকুমেন্টারি প্রদর্শন উপস্থাপনা করেন কৃষি তথ্য সার্ভিস, সিলেটের এআইসিও মো. জুলফিকার আলী।

এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্লকের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com