নিউজ ডেস্ক।
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় চা-পাতা, জিরা, চিনি, গরু, মহিষ, বিড়ি, কম্বল, মেডিসিন, মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
শনিবার (১৬ মে) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে চা-পাতা আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
এদিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, একই দিনে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলা-এর সিংগারখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১২০ কেজি ভারতীয় চা-পাতা এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১৯ লাখ ৪৮ হাজার টাকা।
এছাড়াও জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট, উত্তরকুল ও জৈন্তাপুর উপজেলা বিওপির পৃথক অভিযানে ১২টি ভারতীয় মহিষ, ৪১ হাজার পিস পাতার বিড়ি, একটি অটোরিকশা এবং একটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১৭ লাখ ৪২ হাজার টাকা।
দুই ব্যাটালিয়নের পৃথক অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকার বেশি।
এ বিষয়ে বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।