Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৬ মে ২০২৬ | ০৯:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

যোগদানের ৭ দিনের মাথায় মৌলভীবাজারের নতুন এসপি মো. রিয়াজুল ইসলাম প্রত্যাহার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৬ মে ২০২৬ | ০৯:০৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক। 

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলাম যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে।


শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।


আদেশে বলা হয়, মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে হবে। তবে এই প্রত্যাহারের কারণ আদেশে উল্লেখ করা হয়নি।


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে যে, ‘আড়াই কোটি টাকার চুক্তির মাধ্যমে তিনি মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হয়েছেন’—এমন একটি অভিযোগ ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে মো. রিয়াজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com