জকিগঞ্জ প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সিলেট নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ মে ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে জকিগঞ্জ থানার একটি অভিযানিক দল উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের ইসাখালি এলাকার মইয়াখালি পয়েন্টে সাদিয়া স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন একটি সবুজ রঙের অন-টেস্ট সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে সিএনজিটি জব্দ করে পুলিশ।
এ ঘটনায় মো. ফখরুল ইসলাম ওরফে ফখর (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের গাগলাজোড় এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।