Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৫ মে ২০২৬ · ০৬:৪১ অপরাহ্ন

চোরাচালান, মাদক ও ট্রাফিক অভিযানে সরব এসএমপি: ৩২ ঘণ্টায় আটক ৬৫, জব্দ বিপুল অবৈধ পণ্য

চ্যানেল জৈন্তা নিউজ ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে আটক ৬৫, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জোরদার অভিযান
ছবি

সিলেট মহানগরজুড়ে টানা অভিযানে ৩২ ঘণ্টায় মোট ৬৫ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৬৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানে ভারতীয় চকলেট ও পোস্তদানাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গত ১৩ মে রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃতসহ মোট ৩৭ জনকে আটক করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলার ১০ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৬ জন, ২ জন মাদক ব্যবসায়ী এবং বিনা পরোয়ানায় ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশ মোতাবেক ১৮ জনকে আটক করা হয়েছে।

অভিযানে ৭০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৮১০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট জব্দ করা হয়েছে।

অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টার অভিযানে ৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং আরও ৮২টি যানবাহন আটক করেছে।

মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে— ৩টি ট্রাক, ৮টি প্রাইভেটকার, ১৫টি সিএনজি, ৪৪টি মোটরসাইকেল ও ১২টি অন্যান্য যানবাহন।

আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে— ২টি ট্রাক, ২১টি সিএনজি, ৪৭টি মোটরসাইকেল এবং ১২টি অন্যান্য যানবাহন।

এদিকে, ১৪ মে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার অভিযানে এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) আরও ২৮ জনকে আটক করে।

এ সময় নিয়মিত মামলার ৩ জন আসামি ও ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ৭ জন মাদকসেবী, ১১ জন সন্দেহভাজন ব্যক্তি এবং কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ জন হকারকে আটক করা হয়েছে।

এসএমপি ডিবির অভিযানে এ সময় ১৪৭ কেজি ভারতীয় পোস্তদানা উদ্ধার করা হয়।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com