Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৫ মে ২০২৬ · ০৬:৩৭ অপরাহ্ন

সিলেটে পৃথক অভিযানে ভারতীয় চকলেট ও পোস্তদানা জব্দ, আটক ৫

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিউজ ডেস্ক। 

সিলেটে মহানগর পুলিশ (এসএমপি) ও এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চকলেট ও পোস্তদানা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. মাসুদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে লাক্কাতুরা উড়িয়াপাড়াস্থ সবুজ সংঘ গেইটের সামনে থেকে সিএনজিসহ তিনজনকে আটক করা হয়।

তল্লাশিকালে সিএনজি (রেজি নং- সিলেট-থ-১২-৪৭৮১) থেকে ৭ হাজার ৪১০ পিস ভারতীয় অবৈধ চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেটের মধ্যে “Nestle KitKat 2 Fingers Coated Wafer” ও “SAFARI” ব্র্যান্ডের চকলেট ছিল। জব্দকৃত চকলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুরের বাশার আলী (৪২), নরসিংদীর রুমেল মিয়া (৩৮) ও সিলেটের জালালাবাদের আবুল মিয়া (২৬)।

অন্যদিকে, ১৩ মে রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে এসএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কোতোয়ালী মডেল থানাধীন কুমারপাড়ার হেলথ ফার্স্ট মেডিকেল সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ-১৩-৭৮২৭) থেকে তিন বস্তায় থাকা ১৪৭ কেজি ভারতীয় পোস্তদানা উদ্ধার করা হয়।

জব্দকৃত পোস্তদানার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— গোয়াইনঘাটের আবু ইমরান মাহিন (২১) ও জৈন্তাপুরের হাবিবুর রহমান (২৪)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এয়ারপোর্ট থানা ও কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com