Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৫ মে ২০২৬ · ০৬:৩২ অপরাহ্ন

সিলেটে র‍্যাবের অভিযানে ভারতীয় চকলেট ও বিদেশি মদ জব্দ, আটক ৩

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ডেস্ক নিউজ। 

গোলাপগঞ্জে যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও বিদেশি মদ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভারতীয় চকলেট জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত এক নারীসহ বিদেশি মদ বহনের অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক নারীকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৬ হাজার ৬৫০ পিস SAFARI চকলেট এবং একটি ট্রাভেল ব্যাগের ভেতর রাখা আরও ২৩০ পিস Kitkat চকলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটক নারী হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার টিউরি এলাকার পাপিয়া আক্তার (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে চোরাইপথে এসব চকলেট বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

এছাড়াও একই বাসে তল্লাশি চালিয়ে বিদেশি মদসহ আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন গাজীপুরের বোর্ডবাজার এলাকার নাহিদুল ইসলাম জয় (২৯) এবং ঢাকার পল্লবী এলাকার আরমান (২৬)।

র‍্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com