Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ মে ২০২৬ · ১২:০১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল স্কুলবাস, গাছে আটকে বেঁচে গেল শিক্ষার্থীরা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীবাহী একটি বাস। রাস্তার পাশে গভীর খাদে পড়ে যাওয়ার সময় একটি গাছে আটকে যাওয়ায় বাসে থাকা শিশু শিক্ষার্থীরা প্রাণে রক্ষা পায়।

বুধবার (১৩ মে) সকালে কুড়িগ্রাম শহরতলির গড়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে স্কুলের কয়েকজন শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ফয়সাল করিম জানান, বাসটি দুটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে খাদে পড়ে যাওয়ার সময় পাশের একটি গাছে আটকে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, এলাকায় অনেক স্কুলেই অনিরাপদ যানবাহনকে স্কুলবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা শিশুদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয়দের অভিযোগ, গড়েরপাড় বাজার সংলগ্ন সরু সড়কে বাসটি বেপরোয়া গতিতে চলছিল। রাস্তার পাশে গভীর খাদ থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

ওহী ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষ শেখ মো. শহীদ জানান, দুটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পরিস্থিতিতে গাছে আটকে যায়। এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, সব বাচ্চাই সুস্থ আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাসায় পাঠানো হয়েছে। চালককে সর্বোচ্চ ৩০ মাইল গতিতে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com