ঢাকা, — দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ লাভ করেছেন ডেইলি সান পত্রিকার সিনিয়র রিপোর্টার ও কানাইঘাটের সাংবাদিক এহসানুল হক জসীম।
দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নতুন সদস্যদের প্রকাশিত তালিকায় স্থান পান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ সাংবাদিক।
জাতীয় প্রেসক্লাবের প্রকাশিত তালিকায় মোট ৪৪১ জন সাংবাদিককে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদস্যপদ লাভের বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিক এহসানুল হক জসীম বলেন, এটি তার দীর্ঘদিনের পরিশ্রম ও পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এ তালিকা অনুমোদন করেন বলে জানা গেছে।