Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৩ মে ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

আইইউটি শিক্ষার্থীরা বিশ্বব্যাপী সাফল্যের দৃষ্টান্ত: শিক্ষামন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৩ মে ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 


বুধবার (১৩ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মানোন্নয়ন করতে হবে। তিনি আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণে আইইউটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছেন। ভবিষ্যতে তাদের আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে।


এ সময় তিনি আইইউটি ক্যাম্পাসে সৌরশক্তিভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নূর। এছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি স্বাগত বক্তব্য এবং রেজিস্ট্রার ড. মুবেসা উমর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।


অনুষ্ঠানে ব্যক্তিগত ও দলগত ১১টি ক্যাটাগরিতে মোট ১২৩ জন শিক্ষক ও শিক্ষার্থীকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদপত্র তুলে দেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com