সিলেট মহানগরীতে পুলিশের টানা অভিযানে আটক ৪২, ট্রাফিকে ১৭১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট।
সিলেট, — সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারীসহ মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ মে ২০২৬ খ্রি. (০০.০০ থেকে ২৩.৫৯ পর্যন্ত) মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলায় ১৩ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, বিনা পরোয়ানায় ২ জন, মেট্রো অধ্যাদেশ অনুযায়ী ১৪ জন এবং দক্ষিণ সুরমা থানায় ৬ জন ছিনতাইকারীকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অভিযানে ১৬০ পিস ভারতীয় কম্বল ও ৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
অন্যদিকে একই সময়ে ট্রাফিক বিভাগ ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ১০০টি যানবাহন আটক করে। মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক ২টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ২০টি, মোটরসাইকেল ৩৩টি এবং অন্যান্য ১২টি।
আটককৃত যানবাহনের মধ্যে বাস ১টি, প্রাইভেটকার ৫টি, সিএনজি ২৬টি, মোটরসাইকেল ৫৪টি এবং অন্যান্য ১৪টি রয়েছে।
এদিকে ১৩ মে ২০২৬ খ্রি. রাত ০০.০০ থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার পৃথক অভিযানে এসএমপি ও ডিবি পুলিশ আরও ২১ জনকে গ্রেফতার করেছে। এ সময় নিয়মিত মামলার আসামি ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদকসেবী ৬ জন, সন্দেহজনক ৬ জন এবং জুয়াড়ি ২ জনকে আটক করা হয়।
এছাড়া এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৪১০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।