Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৩ মে ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে উন্নয়ন পরিকল্পনায় ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৩ মে ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন “উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৩ মে) বেলা ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। যৌথভাবে কর্মশালা পরিচালনা করেন প্রকল্প পরিচালকের দপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ মুনাওয়ার সোহেল এবং শেলটেক-এর জ্যেষ্ঠ কনসালটেন্ট হিশাম উদ্দিন চিশতী।


কর্মশালায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন শেলটেক-এর পরিকল্পনাবিদ মুস্তাকিম বিল্লাহ, শামস-নূর ইসলাম বাঁধন, সোহানুর রহমান শুভ এবং রওনক আল মোতাকাব্বির চৌধুরী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, শাহাবুদ্দিন শিহাব, রফিকুল ইসলাম ও মিনহাজ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী ইউনুস আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। এতে উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং মৌলিক অবকাঠামো উন্নয়নে তথ্য-উপাত্ত শেয়ারিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com