Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৩ মে ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৪ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৩ মে ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ন

সিলেট,. — সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৪ লাখ টাকার বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি, বাসমতি চাল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুন আটক করা হয়।


আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৪ লাখ ৭ হাজার ৫৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com