Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৯ মে ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

যুক্তরাজ্যের রাজনীতিতে সিলেটের মুখ উজ্জ্বল করলেন রাশেদা বেগম

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৯ মে ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন

ওসমানীনগর, প্রতিনিধি:

যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃতি সন্তান রাশেদা বেগম। তিনি ৭ মে ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে বার্মিংহামের নিউ টাউন ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন।


নির্বাচনে রাশেদা বেগম ৮৮৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হান্নাহ মোহাম্মদ (গ্রিন পার্টি) পান ৩৪৮ ভোট এবং রাশিয়া খাতুন (লিবারেল ডেমোক্র্যাট) পান ৩৭০ ভোট। অন্যান্য প্রার্থীরা তুলনামূলক কম ভোট পান।


রাশেদা বেগম ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা জীতু মিয়ার বড় মেয়ে। তিনি উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ফারুক মিয়া-এর ভাতিজি। এছাড়া তিনি খুজগীপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আব্দুর রউফ মাস্টার সাহেবের ছেলে রুমানের সহধর্মিণী।


তার এই বিজয়ে ওসমানীনগর ও উমরপুর ইউনিয়নবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। প্রবাসে বসবাস করেও নিজ এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত বলে জানা গেছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিউ টাউন ওয়ার্ডটি এশিয়ান অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এবং সেখানে দীর্ঘদিন ধরেই লেবার পার্টির শক্ত অবস্থান রয়েছে। এবারের নির্বাচনেও রাশেদা বেগমের বিজয় সেই ধারাবাহিকতাকে আরও দৃঢ় করেছে।


উল্লেখ্য, এবারের বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে সামগ্রিকভাবে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে কাউন্সিল বর্তমানে “হাং কাউন্সিল” বা “নো ওভারঅল কন্ট্রোল” অবস্থায় রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com