নিউজ ডেস্ক।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে।
০৮ মে ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীন বিছনাকান্দি বিওপি, সংগ্রাম বিওপি, প্রতাপপুর বিওপি এবং সোনালীচেলা বিওপি-এর যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, কসমেটিকস, চকলেট, গরু, চিনি, জুস ও চা-পাতা। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৫৪ লক্ষ ২১ হাজার ৬ শত ২৫ টাকা।
বিষয়টি নিশ্চিত করে ৪৮ বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হবে।