তামাবিল মহাসড়কে পুলিশের অভিযান, ইয়াবাসহ একজন আটক
০৮ মে ২০২৬ • ১১:৫০ অপরাহ্ন
সিলেট।
শাহপরান (রহ.) থানা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার ( ০৬ মে) রাত আনুমানিক ২টায় এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহ.) থানা-এর অধীন তামাবিল মহাসড়ক এলাকায় শাহপরান (রহ.) মাজার গেইট সংলগ্ন সড়কে চেকপোস্ট পরিচালনা করেন।
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় সাদ্দাম (৩৬), পিতা আব্দুন নূর, মাতা মোহন মেলা বেগম, সাং মাটগাঁও ৩নং ওয়ার্ড, লক্ষীপুর ইউপি, থানা দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জ। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহপরান (রহ.) থানা-এ মামলা নং-০২, তারিখ ০৬/০৫/২০২৬, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।