সিলেট।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব-এর ২০ বছর পূর্তি উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মালিক।
বৃহস্পতিবার সকাল ১১টায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানকার কৃষ্টি-কালচার ব্যতিক্রম এবং সিলেটের রাজনীতি, সামাজিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায় এ অঞ্চলের মানুষের অবদান সর্বজনবিদিত।
তিনি আরও বলেন, তারেক রহমান সিলেট তথা দক্ষিণ সুরমা এলাকার উন্নয়নে আন্তরিক। সরকারি খাস ভূমি পাওয়া সাপেক্ষে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের জন্য একটি ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব-এর সভাপতি আশরাফুল ইসলাম ইমরান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বলেন, সাংবাদিকতা একটি সুমহান পেশা এবং পেশাদারিত্বের উৎকর্ষ সাধনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী খাঁন, স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবেদ রাজা, নুরজাহান মহিলা মেমোরিয়াল ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, সমাজসেবী রাসেল মাহবুব, দক্ষিণ সুরমা উপজেলা এনসিপির আহ্বায়ক ফয়জল বারী, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. ফিরোজুর রহমান, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন, গোলাম মর্তুজা বাচ্চু, বিলকিস আক্তার সুমি, মো. জাবেদ আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সদস্য আব্দুল কাইয়ুম উল্লাস ও শফিক আহমদ শফি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাবেদ এমরান।