Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে ভারতীয় পান মসলা জব্দ, পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার

০৭ মে ২০২৬ • ১১:৫৯ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি। 


সিলেটের কানাইঘাট উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন পান মসলা জব্দসহ দুই চোরাকারবারী এবং একটি মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মো. বাবুল মিয়া, এএসআই বিলাল আহমদ ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে কানাইঘাট পৌরসভার নন্দীরাই বাইপাস মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি কার্টনে থাকা ভারতীয় বিভিন্ন পান মসলা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই চোরাকারবারীকে আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— কানাইঘাট উপজেলার হারাতৈল (ইন্দ্রকোনা) এলাকার আব্দুস সালামের ছেলে সেলিম আহমদ (৩৬) এবং জৈন্তাপুর উপজেলার নয়াখেল (আলীবাড়ি) এলাকার এবাদুর রহমানের ছেলে রাসেল আহমদ (২০)।


অভিযানে জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় পাসপাস পান মসলা, রোজ পাউডার চমন বাহার টিন, গুলকান্দ জ্যাম, কস্তুরি পান মসলার সুগন্ধি, চান্দি কা বরক (সুইট ফয়েল পেপার) এবং একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন পুরাতন সিএনজি গাড়ি।


এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই হাফিজুর রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।


এদিকে অপর এক অভিযানে এসআই মুহাম্মদ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পূর্বের একটি মামলার এজাহারভুক্ত আসামী বাহার উদ্দিনকে (৪৮) তালবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেন। তিনি কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী পূর্ব (হামিদপুর) গ্রামের মৃত ফয়েজ উল্লাহর ছেলে।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে বুধবার (৭ মে) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com