ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশ ও নৌ-পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটকরা হলেন ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের আব্দুল্লাহ মিয়া রকি (২৫), ঝুমন আহমদ (৩০) এবং নোয়ারাই ইউনিয়নের মাহবুব আলম (২০)। তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-৭ (৫) ২০২৬ দায়ের করা হয়েছে।
এছাড়া নৌ-পুলিশের অভিযানে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫(১) ধারায় দায়েরকৃত মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. আজিজুল ইসলাম (২৮), পারভেজ মোশারফ (৩০) এবং মো. শফিকুল ইসলাম (২৪)।
অপর এক অভিযানে ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মো. করিম মিয়া (২৮)-কেও গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”