Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৭ মে ২০২৬ · ০৫:৫২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে শিশুর প্রতি অনৈতিক আচরণের অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকেরগাঁও গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকন্যার প্রতি অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত বিলাল মিয়া (৩০)-কে আটক করে।

স্থানীয় সূত্র ও ভিকটিমের পরিবার জানায়, দুপুরের দিকে বিলাল মিয়া শিশুটিকে সাইকেল ও মিষ্টির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com