Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৬ মে ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল গফফার চৌধুরী খসরুর অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৬ মে ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

জৈন্তাপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম সরওয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজুসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল গফফার চৌধুরী খসরু।


এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার সাংবাদিকতা আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী হবে বলে তিনি আশাবাদী। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তাদের মেধা, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতা জৈন্তাপুরের সার্বিক উন্নয়ন এবং গণমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে প্রেসক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি সেই দায়িত্ব সফলভাবে পালন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


আব্দুল গফফার চৌধুরী খসরু নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাদের মাধ্যমে জৈন্তাপুরের উন্নয়ন-অগ্রগতির ইতিবাচক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com