Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা: মির্জা ফখরুল

০৫ মে ২০২৬ • ০৭:৪২ অপরাহ্ন

ঢাকা, ৫ মে: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার।


মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে মতামত ও পরামর্শ দিয়েছেন, যা ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এ ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।


ডিসিদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। “জনগণই দেশের প্রকৃত মালিক”—উল্লেখ করে তিনি জনসম্পৃক্ত প্রশাসনের ওপর গুরুত্বারোপ করেন।


মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব বিষয়ে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নেও স্থানীয় প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com