Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ০২:৫৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ০২:৫৫ অপরাহ্ন

ঢাকা,  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনমনে স্বস্তি ফেরাতে সরকার কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার (৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে “বলপ্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি”-এর সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে। পূর্বের নাজুক ও বিশৃঙ্খল অবস্থা থেকে বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন ও শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সময় লাগলেও সরকার সঠিক পথেই অগ্রসর হচ্ছে।


সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


পুলিশে সাম্প্রতিক রদবদল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়; বরং রুটিন প্রশাসনিক কার্যক্রম। নিয়োগ, বদলি, পদোন্নতি ও বাধ্যতামূলক অবসর সবই আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে।


তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে জামিনে মুক্ত অপরাধীদের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং যেকোনো অপরাধের ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে কাজ করবে।


মন্ত্রী জানান, ১ মে থেকে সারাদেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। এতে পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। মাদক চোরাচালানের মূল হোতা ও সিন্ডিকেটকে চিহ্নিত করাই এ অভিযানের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।


পুলিশের ইউনিফর্ম পরিবর্তন বিষয়ে তিনি বলেন, ঐতিহ্য বিবেচনায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোপলিটন ও জেলা পুলিশের শার্টের রঙ আগের মতো থাকলেও প্যান্ট হবে খাকি রঙের।


রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উখিয়া ও টেকনাফে অবস্থানরত প্রায় ১২-১৪ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের নিরাপত্তা, শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন দীর্ঘ ১৭ বছরের মধ্যে অন্যতম সফল ও কার্যকর অধিবেশন ছিল, যেখানে গঠনমূলক আলোচনা ও বহু আইন প্রণয়ন হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com