Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ০১:৪০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ-সদস্যের শপথ সম্পন্ন করালেন স্পীকার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ০১:৪০ অপরাহ্ন

ঢাকা, রবিবার: (৩ মে) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি সংরক্ষিত মহিলা আসন থেকে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।


আজ সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া-এর সঞ্চালনায় জাতীয় সংসদের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।


এ সময় মোট ৪৯ জন নবনির্বাচিত সংসদ-সদস্য শপথ গ্রহণ করেন। এর মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন সংসদ-সদস্য রয়েছেন।


সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পীকার নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পাঠ করান। শপথ শেষে তারা রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চীফ হুইপ, বিরোধী দলীয় চীফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com