ঢাকা, ২ মে ২০২৬: জাতিসংঘের গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আগামী ৩ মে ভোরে ঢাকা ত্যাগ করবেন।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর-এ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ-এর রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী আগামী ৫ থেকে ৮ মে নিউইয়র্কে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (GCM)-এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটফর্ম।
সফরের প্রথম দুই দিনে প্রতিনিধি দল বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবে। পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে অংশগ্রহণ করে অভিবাসন খাতে বাংলাদেশের অর্জন, অভিজ্ঞতা ও অবস্থান তুলে ধরবেন মন্ত্রী।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি সফর শেষে আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।